শান্তিগঞ্জে সাবেক শিক্ষক মাওলানা আব্দুল হান্নান আর নেই, জানাযা সম্পন্ন
- Update Time : ০৫:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং(কান্দি) গ্রামের কৃতি সন্তান, কামরূপদলং মাদ্রাসার সাবেক শিক্ষক হযরত মাওলানা আব্দুল হান্নান(৬৫) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় ইন্তেকাল করিয়াছেন-ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে ১ ছেলে,৩মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। জানাযার নামজে ইমামতি করেন তাঁর একমাত্র ছেলে মাওলানা আবুল হাসনাত। বুধবার (১৯ আগস্ট) বিকাল ২ টায় কামরূপদলং মাদ্রাসার জানাযার নামাজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। জানাযার নামাজে উপস্থিত ছিলেন জাউয়া দারুল হাদীস মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুস সোবহান, শায়খুল হাদীস মাওলানা আব্দুল গফফার, পঞ্চগ্রাম কামরূপদলং মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, পাগলা পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, পাগলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী মুনাজির আহমদ, মাওলানা শফিক আহমদ, মাওলানা আব্দুর রহীম, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আলী নুর, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া,সাবেক ইউপি সদস্য আশরাফ আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্ট ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, মাওলানা সামছুদ্দীন, হাফিজ গিয়াস উদ্দীন, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, মাওলানা মঞ্জুর আহমদ, হাফিজ রায়হান আহমদ, মাওলানা নুরুল ইসলাম,আব্দুল মছব্বির, কালা মিয়া, তমিজ আলী, আবুল হোসেন, মাওলানা আফাজ উদ্দীন, মুরাদ মিয়া ও এলাকা সহ বিভিন্ন এলাকার হাজারো উলামায়েকেরাম ও মুসল্লীয়ানগণ প্রমূখ। উল্লেখ্য, কর্মজীবনে তিনি দীর্ঘদিন কামরূপদলং মাদরাসায় শিক্ষকতা করেন। এছাড়াও সুনামগঞ্জ তেঘরিয়া মাদরাসা, ভাতগাওঁ মহিলা মাদরাসা ও ডুংরিয়া মহিলা মাদরাসায় হাদীসের বিশুদ্ধতম কিতাব বুখারী শরীফের দরস প্রদান করেন। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।




























