নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়
- Update Time : ০৭:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সাথে মতবিনিময় করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার বিকেল ৫টায় ইউএনও হিল্লোল চাকমার আহ্বানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন ইউএনও হিল্লোল চাকমা। তিনি বলেন, শান্তিগঞ্জের শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে চান। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। মতবিনিময় সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সোহেল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এম এম ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুর রহমান জামী, কার্যনির্বাহী সদস্য কুহিনূর রহমান নাহিদ, সদস্য সোলায়মান আহমদ কামরান, তোফায়েল আহমদ উপস্থিত ছিলেন।




























