০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার খালেদা জিয়ার জন্মদিন, বিএনপির কর্মসূচি ঘোষণা

  • Update Time : ০৭:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল শনিবার (১৫ আগস্ট)। এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপি একদিনের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মসূচি অনুযায়ী, শনিবার ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শনিবার খালেদা জিয়ার জন্মদিন, বিএনপির কর্মসূচি ঘোষণা

Update Time : ০৭:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬