১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মৃতির লুকোচুরি : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০৫:২৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
- / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
ভালোবাসা কখনও মরে না,
হারায় না স্মৃতির পাতায়,
হৃদয়ের কোনো এক কোণে,
সে ফেরে চেনা আকুলতায়।
ভালোবাসার স্মৃতি উকি দেয়,
মনে করায় পুরোনো সেই দিন,
দুটি মনের না বলা কথা,
আজও যেন রয়ে গেছে ঋণ।
কৈশোরের সেই ধুলোমাখা পথ,
লুকোচুরি খেলা, মেঘের দল,
আজও মনে পড়ে পিছুটান,
চোখে আনে স্মৃতির অবুঝ জল।
সে বুঝেও কেন বুঝেনা?
কেন এড়িয়ে চলে বারেবার?
হৃদয়ের এই নীরব কান্না,
হয়তো পৌঁছায় না কাছে তার।
লেখক: কবি ও সাংবাদিক, শান্তিগঞ্জ- সুনামগঞ্জ।




























