বলৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
- Update Time : ০৭:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই গ্রামের ইসলাম খাঁর ছেলে মো.আলাল (২৪) একই গ্রামের ১২ বছর বয়সী ভিকটিমকে সোমবার সন্ধ্যায় ৫০ টাকা দিয়ে ১০ টাকার বিড়ি কিনে আনতে বলেন। শিশুটি বিড়ি ও অবশিষ্ট ৪০ টাকা ফেরত দিলে অভিযুক্ত তাকে বাড়ির পেছনের একটি ঝোপে নিয়ে যায়। অভিযোগে বলা হয়েছে, সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পায়ুপথে বলৎকার করা হয়।শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আলালকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন,মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




























