০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামুল ইসলাম রানা’র দুটি কবিতা

  • Update Time : ০৭:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এক।

জীবনের টান

​সংসার তরী চলে
ভরসার পালে,
কখনো বা ঢেউ জাগে
জীবনের তালে।

​রমণীর সুনিপুণ
ছোঁওয়া লেগে রয়,
শত বাধা এলেও তো
নাহি থাকে ভয়।

​মন যদি ভালো হয়
ছোট ঘর সুখের,
একটু হাসিতে কমে
সব ব্যাথা বুকের।

​ভালোবাসা ভালো মন
যেই ঘরে রয়,
সেই স্থানে প্রতিদিন
জীবনের জয়।

দুই।

মেলবন্ধন

​সংসার গড়ে ওঠে
দু’জনের টানে,
সুখ-দুখ ভাগা-ভাগী
শুধু মনে প্রাণে।

​রমণী যে ধরে রাখে
মায়ায় ডোরে,
হাসিমুখে কাটে দিন
আলো মাখা ভোরে।

​যদি থাকে বোঝাপড়া
মনে মনে মিল,
কুঁড়েঘরে সুখে ভরে
নেই দুঃখের তিল।

​গুণবতী সঙ্গিনী
যার ঘরে হাসে,
শান্তির পায়রাটা
তারই বুকে আসে।

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইমামুল ইসলাম রানা’র দুটি কবিতা

Update Time : ০৭:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

এক।

জীবনের টান

​সংসার তরী চলে
ভরসার পালে,
কখনো বা ঢেউ জাগে
জীবনের তালে।

​রমণীর সুনিপুণ
ছোঁওয়া লেগে রয়,
শত বাধা এলেও তো
নাহি থাকে ভয়।

​মন যদি ভালো হয়
ছোট ঘর সুখের,
একটু হাসিতে কমে
সব ব্যাথা বুকের।

​ভালোবাসা ভালো মন
যেই ঘরে রয়,
সেই স্থানে প্রতিদিন
জীবনের জয়।

দুই।

মেলবন্ধন

​সংসার গড়ে ওঠে
দু’জনের টানে,
সুখ-দুখ ভাগা-ভাগী
শুধু মনে প্রাণে।

​রমণী যে ধরে রাখে
মায়ায় ডোরে,
হাসিমুখে কাটে দিন
আলো মাখা ভোরে।

​যদি থাকে বোঝাপড়া
মনে মনে মিল,
কুঁড়েঘরে সুখে ভরে
নেই দুঃখের তিল।

​গুণবতী সঙ্গিনী
যার ঘরে হাসে,
শান্তির পায়রাটা
তারই বুকে আসে।

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ