০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • Update Time : ০৪:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা শাহ তপুকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি ইউনিয়নের উমরপুর এলাকায় নবীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শাহ তপুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, ৬ জুন নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমেদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। উক্ত হামলার ঘটনায় শাকিল আহমেদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬ জনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হিসেবে শাহ তপুর নাম ছিল। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি শাহ তপুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

Update Time : ০৪:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬