০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমামুল ইসলাম রানা’র দুটি কবিতা
- Update Time : ০৭:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
এক।
জীবনের টান
সংসার তরী চলে
ভরসার পালে,
কখনো বা ঢেউ জাগে
জীবনের তালে।
রমণীর সুনিপুণ
ছোঁওয়া লেগে রয়,
শত বাধা এলেও তো
নাহি থাকে ভয়।
মন যদি ভালো হয়
ছোট ঘর সুখের,
একটু হাসিতে কমে
সব ব্যাথা বুকের।
ভালোবাসা ভালো মন
যেই ঘরে রয়,
সেই স্থানে প্রতিদিন
জীবনের জয়।
দুই।
মেলবন্ধন
সংসার গড়ে ওঠে
দু’জনের টানে,
সুখ-দুখ ভাগা-ভাগী
শুধু মনে প্রাণে।
রমণী যে ধরে রাখে
মায়ায় ডোরে,
হাসিমুখে কাটে দিন
আলো মাখা ভোরে।
যদি থাকে বোঝাপড়া
মনে মনে মিল,
কুঁড়েঘরে সুখে ভরে
নেই দুঃখের তিল।
গুণবতী সঙ্গিনী
যার ঘরে হাসে,
শান্তির পায়রাটা
তারই বুকে আসে।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।



























