সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে খেলাফত মজলিসের আলোচনা সভা
- Update Time : ০৮:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩ ঘটিকায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল। সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন ও মাওলানা নূরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা নূরুল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, যুক্তরাজ্য লুটন শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আমীরুল ইসলাম, সুনামগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, ফ্রান্স মজলিসের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আমীন উদ্দিন সুলতান, সুনামগঞ্জ জেলার সহ অফিস সম্পাদক ও শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা আতাউল হক, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি এনামুল হক আলী,

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার দাওয়াহ বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুস শহীদ, সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, নির্বাহী সদস্য ও ছাতক উপজেলার সভাপতি মাওলানা আবুল হাসনাত, নির্বাহী সদস্য ও দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, নির্বাহী সদস্য ও শান্তিগঞ্জ উপজেলার সহ সভাপতি হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, নির্বাহী সদস্য ও ছাতক উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, হাফিজ মাওলানা আবু তালহা, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুন রশীদ, দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ কাজী, দিরাই উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিব বিন মোশাররফ প্রমূখ।
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি সরকারের প্রতি খেলাফত মজলিসের আহবান :
* গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে
* পতিত ফ্যাসিবাদী সরকার ও দোসরদের গণহত্যা, গুম, খুন ও দুর্নীতির দ্রুত বিচার করতে হবে
* অবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে
* জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে
* জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।
* ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও পুশইনের নামে বাংলাদেশ সীমান্তে বিশৃঙ্খলা বন্ধ করতে হবে
* ভারতীয় আধিপত্যবাদ ও সংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে।

























