মাসব্যাপি কর্মসূচি ঘোষনা ও শহীদদের মাগফিরাত কামনায় খেলাফত মজলিস সিলেটের দোয়া মাহফিল
- Update Time : ০২:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি ঘোষনা ও শহীদদের মাগফিরাত কামনায় খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১ জুলাই) সিলেট নগরীর কেমুসাস সাহিত্য আসর কক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা কারী সিরাজুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও সিয়ানাহ ট্রাস্টের চেয়ারম্যান মুফতি মাওলানা জিয়াউর রহমান। খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিস, যুব মজলিস ও শ্রমিক মজলিসের নেতৃবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দূর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের দাবিতে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার মাসব্যাপি নিম্নোক্ত কর্মসূচি ঘোষনা করা হয়-
১। ১লা জুলাই শহীদের মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল।
২। শহীদদের কবর জেয়ারত ও পরিবারের খোঁজখবর এবং সম্ভাব্য সহযোগিতা প্রদান।
৩। ২ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত গণসংযোগ, মতবিনিময় সভা, আলোচনা সভা ও বৃক্ষ রুপণ কর্মসূচি পালন।
৪। ২৩ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মহানগরীর থানায় থানায় গণসমাবেশ কর্মসূচি পালন।
৫। ফ্যাসিবাদের পতন দিবসে ৫ আগস্ট, বিকাল ৫টায়, সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।





















