জগন্নাথপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ
- Update Time : ০৮:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ উঠেছে।
এ নিয়ে ভূক্তভোগী গ্রাহককদের মধ্যে অনেকে উত্তেজিত হয়ে প্রতিনিয়ত বিদ্যুৎ অফিসে গিয়ে কর্তৃপক্ষের কাছে অতিরিক্তি বিল প্রদানের কারণ ও সমাধান চেয়ে থাকেন।
ভূক্তভোগী গ্রাহক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ নুরুল ইসলাম দুলু, যুক্তরাজ্য প্রবাসী আপ্তর আলী সহ অনেকে অভিযোগ করে জানান, জগন্নাথপুর বিদ্যুৎ অফিস আমাদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করেছে।
এছাড়া জগন্নাথপুর অন্যান্য গ্রাহকদের মধ্যে অনেকে জানান, বিদ্যুৎ অফিসের অনিয়ম ও দুর্নীতিতে আমরা সাধারণ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছি। কোন মিটার রিডিং না দেখেই প্রতি মাসে কর্তৃপক্ষ মনগড়া ভাবে অতিরিক্ত বিল প্রদান করে থাকেন। আমাদেরকে তা দিতে হয়। তারা প্রশ্ন রেখে বলেন, আমরা যে পরিমাণ বিদ্যু ব্যবহার করেছি, তার বিল দেবো। কিন্তু ব্যবহার না করেই অতিরিক্ত বিল দিতে হয় কেন! এটাই মেনে নেয়া যায় না।
এ ব্যাপারে জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, জগন্নাথপুর হচ্ছে একটি হাওর বেষ্টিত উপজেলা। বর্তমানে মেঘ-বৃষ্টির দিনে উপজেলার সকল গ্রামে গিয়ে গ্রাহকদের মিটার রিডিং দেখে বিল তৈরি করা সম্ভব হয় না। যে কারণে অনেক সময় অতিরিক্ত বিল হয়ে যায়। তবে গ্রাহকরা অভিযোগ করলে আমরা সাথে সাথে তা সংশোধন করে পরবর্তী মাসে বিল কমিয়ে দিয়ে থাকি।





























