১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

  • Update Time : ০২:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। এই কর্মসূচির মধ্যে রয়েছে—গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। কর্মসূচি ঘোষণা করে মামুনুল হক বলেন, আগামী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। রাজধানীর শাহবাগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এ ছাড়া ১১ এপ্রিল সব মহানগরীতে ও ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ এবং ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) প্রমুখ। এর আগে সকাল ১০টা থেকে আল ফালাহ মিলনায়তনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা করে ১১ দলের শীর্ষ নেতারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

Update Time : ০২:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬