শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র্যালী- আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে ফি চিকিৎসা প্রদান
- Update Time : ১০:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশ (পিকেএসএফ) এর আর্থিক সহায়তা বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় Sustainable Micro Enterprise and Resilience Transformation (SMART Project)- FIVDB এর বাস্তবায়াধীন হিজল পরিবেশ ক্লাব কর্তৃক আয়োজিত র্যালী ও আলোচনা সভা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাসের সভাপতিত্বে, SMART প্রকল্পের RECP কর্মকর্তা তানভীর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন SMART প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ ফিরোজ। আলোচনা সভা শেষে উপজেলার দরগাপশা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণের দ্বারা ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে স্থানীয় দরিদ্র নারী পুরুষদের মধ্যে চিকৎসাপত্র ও ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে SMART প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, স্কুল শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




























