০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দু’পক্ষের সংঘর্ষে আহত- ২০

  • Update Time : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। জানা যায়, ভাটিপাড়া গ্রামের পার্শ্ববর্তী ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়ার লোকজন জল মহালের ডোবাতে সেচের মাধ্যমে মৎস্য আহরণ করতে গেলে শিশির নূরের লোকজন বাঁধা দেন। এতে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। পরে আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পিন্টু তালুকদার বলেন, সংঘর্ষে সেবা নিতে আসা আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট রেফার করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দু’পক্ষের সংঘর্ষে আহত- ২০

Update Time : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬