০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশ কি আবারও একদলীয় শাসনের দিকে যাচ্ছে? প্রশ্ন নাহিদের

  • Update Time : ০১:৪৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: গণতন্ত্র থেকে দেশ আবার একদলীয় শাসনের দিকে যাচ্ছে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবারও দলীয়করণের পথে যাচ্ছে কি না, প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে গণতন্ত্র থেকে আবার একদলীয় শাসনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছে। দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হলেও অতীতে কখনোই সেটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারেনি। নাহিদ বলেন, সম্প্রতি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাবদিহিতা প্রয়োজন।

সংসদে এ বিষয়ে কথা বলা হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে দেশের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সামনে যে রাজনৈতিক লড়াই আসবে, সেখানে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে দল থেকে নির্দেশনা আসলে তা বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সিলেটবাসীকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সিলেট সব সময় ঐক্যের রাজনীতির উদাহরণ তৈরি করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত থাকলেও সিলেটে অনেক সময় ভিন্ন চিত্র দেখা গেছে। ভবিষ্যতেও সিলেটের এই ঐক্যের রাজনীতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সিলেটে সড়কের বেহাল অবস্থায় বিস্মিত নাসীরুদ্দীন পাটওয়ারী। সিলেটের সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সিলেটের সড়ক চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এসব সড়ক দ্রুত সংস্কার করা প্রয়োজন, বলেন তিনি।
তিনি বলেন, সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে তিনি বিস্মিত হয়েছেন। অনেক জায়গায় সড়ক এতটাই খারাপ যে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। এসব সড়কের বাস্তব চিত্র তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, যাদের সামর্থ্য আছে, তারা সহজেই বিমানযোগে বা অন্যভাবে ঢাকায় যেতে পারেন। কিন্তু শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন এসব খারাপ সড়ক দিয়েই চলাচল করতে হয়, যা তাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সবাই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তিনি সিলেটের মানুষকে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ না করার আহ্বান সারজিসের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজন ও নিরাপত্তার স্বার্থে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা যে কোনো দেশে সফর করতে পারেন। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসিয়ে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। জাতীয় নির্বাচনে কিছু আসনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, এরপরও দেশের বৃহত্তর স্বার্থে সেই নির্বাচন মেনে নিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছি। আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচনে যদি কেউ ভোটে প্রভাব বিস্তার বা কারচুপির চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না। বক্তব্যে তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় সমিতির প্রভাবের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক আব্দুর রহমান আফজালের পরিচালনায় ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশ কি আবারও একদলীয় শাসনের দিকে যাচ্ছে? প্রশ্ন নাহিদের

Update Time : ০১:৪৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬