সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার ও দোয়া মাহফিল
- Update Time : ১১:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পানসী রেষ্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিলে
জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আনোরুল ইসলামের সভাপতিত্বে, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরীর যৌথ পরিচালনায় ইফতার পূর্ব মাহফিলে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা শামসুদ্দীন ফিরিজপুরী, সৌদী আরব জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুকসিত, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইন সহ জেলা জমিয়তের নেতৃবৃন্দ, বিএনপি, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিসসহ রাজনৈতিক, সমামাজিক নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।


























