০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত- ২

  • Update Time : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পুকুরের মালিকানা ও দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (২ মার্চ) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল (গোয়ালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে সালাম (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি পুকুর আসমত আলী নামে এক ব্যক্তি লিজ নেন। পরে তিনি পুকুরটি গ্রামের মসজিদের উন্নয়ন কাজের জন্য ছেড়ে দেন। তবে একই গ্রামের অন্য একটি পক্ষ পুকুরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আরও জানা গেছে, সোমবার সকালে পুকুরের দখল নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে ইসমাইল হোসেন ও সালাম হোসেন মারা যান। অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত- ২

Update Time : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬