সিলেটে কলেজ ছাত্রকে কুপিয়ে টাকা ছিনতাই
- Update Time : ০১:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট নগরীর তালতলা এলাকায় মদনমোহন কলেজের এক ছাত্রকে কুপিয়ে ২৫ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়েগেছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার রুকনোজ্জামান (৩০) মদনমোহন কলেজের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি জকিগঞ্জের হানি গ্রামের আব্দুল খালিকের ছেলে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুকনোজ্জামান রাত ১০টার দিকে তালতলা পয়েন্টস্থ তার বন্ধু তোরাবের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে ছাত্রাবাসে ফেরার পথে একটি সিএনজি অটোরিকশা যোগে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে টাকা ও মোবাইল সেট নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান।
অবস্থা সংকটাপন্ন হওয়াতে তার শরীরের কয়েকদফা অস্ত্রপাচার করা হয়। এরপর তাকে হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডে ভর্তি করা হয়।





























