জগন্নাথপুরে সাংবাদিক জিয়াকে মামলা দিয়ে হয়রানীর ঘটনায় প্রেসক্লাবের নিন্দা
- Update Time : ০৮:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও দৈনিক দিনকাল/সিলেট বাণী প্রতিনিধি সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়াকে মামলায় ফাসিয়ে হয়রানীর ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায়, সহ-সভাপতি কুহিনুর ওয়াহিদ, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য গোলাম সারোয়ার, কলি বেগম, আফজাল মিয়া প্রমূখ।
বিবৃতিদাতারা বলেন, সাংবাদিক জিয়া দীর্ঘদিন ধরে জগন্নাথপুর সদর বাজারে বাসায় বসবাস করে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। ঈদুল আযহা উপলক্ষে জিয়া তার গ্রামের বাড়ি উপজেলার দাস নোয়াগাঁও (নয়া চিলাউড়া) গ্রামে গিয়ে ছিলেন। হঠাৎ করে গত ৬ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনা নিয়ে গ্রামের ময়না মিয়া ও নানু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে শালিসি ব্যক্তি সাংবাদিক জিয়া সহ উভয় পক্ষের ৫ জন আহত হন। এ ঘটনায় নানু মিয়া পক্ষের আবদুল হক বাদী হয়ে শালিসি ব্যক্তি সাংবাদিক জিয়া ও কলেজ ছাত্র সজল মিয়া সহ ২১ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এতে সাংবাদিক জিয়াকে প্রতিহিংসা মূলক ফাসানো হয়েছে। তাই উক্ত মামলা থেকে সাংবাদিক জিয়াকে অব্যাহতি দিতে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।





























