মায়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধে জগন্নাথপুরের কবাজপুরে বিক্ষোভ
- Update Time : ০৯:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: মায়ানমারে নারকীয় ভাবে রোহিঙ্গা মুসলিম হত্যার ঘটনায় মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরনের সৃষ্টি হয়েছে।
এসব হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে প্রতিবাদ জানাতে দলে দলে প্রতিবাদী জনতা রাস্তায় নেমে এসেছেন।
এরই ধারবাহিকতায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার কুবাজপুর সচেতন মুসলিম জনতার ব্যানারে স্থানীয় শিবগঞ্জ বাজার পয়েন্টে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও কুবাজপুর দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমদের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আবদুল হাইয়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনছার মিয়া,
তোফায়েল আহমদ কামরান, মাহমুদুল হাসান সুহেল, কারী হাবিবুর রহমান, ইউপি সদস্য মাওলানা নোমান আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আমিনুল হক তাহমিদ, হাফিজ হোসাইন আহমদ, জাহাঙ্গীর আলম, মাওলানা শামসুল ইসলাম প্রমূখ।





























