জগন্নাথপুর ছাত্র ঐক্যে ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মায়ানমারে বৌদ্ধ সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, নারী ও শিশু ধর্ষণ সহ অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং জরুরী ভিত্তিতে এসব গণহত্যা বন্ধের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে ছাত্র ঐক্যে ফোরাম জগন্নাথপুরের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় ছাত্র ঐক্যে ফোরাম জগন্নাথপুরের সভাপতি হাফিজ মুহি উদ্দিনের সভাপতিত্বে ছাত্র নেতা সৈয়দ হাবিব সালেহ ও এম শাহীনুর রাহমান শাহীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের-৩ উন্নয়ন ফোরামের আহবায়ক মাওলানা ইমরান আহমদ, অাওয়ামীলীগ নেতা ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালিক আহমদ পীর, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইসলাম রানা, যুবনেতা মাওলানা মুতিউর রাহমান, ছাত্রনেতা হাফিজ সাঈদ আহমদ, ছাত্রনেতা শেখ শামসুল ইসলাম, ছাত্র ঐক্যে ফোরামের সহ সভাপতি কবি এম আসাদ চৌধুরী, রেজাউল করীম রিপন, তৈয়বুর রাহমান, হিফজুর রাহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: শাহজাহান মিয়া, এম বজলুর রাহমান, আশরাফ হোসাইন, অালমগীর হোসেন, হেলাল অাহমদ, আল মামুন, কামরুল ইসলাম মাহী, প্রমুখ।
বক্তারা বলেন, মায়ানমারে আমাদের মুসলিম ভাই ও বোনদের উপর যে নির্মম গণহত্যা চলছে, তা ইতিহাসে একটি কালো অধ্যায় রচনা করেছে। আমরা অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই। এবং এই গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘ ও বিশ্ব মোরলদের কে মায়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান, কথিত নোবেল বিজয়ী অং সাং সুচির বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে বলেও দাবি জানানো হয়।
মায়ানমারে মুসলিমদের উপর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন নেন। প্রেস বিজ্ঞপ্তি





























