১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অটোরিকশা খাদে পড়ে নারীসহ আহত ৩

  • Update Time : ০৮:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে নারী সহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৪) ও বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের মৃত আলা উদ্দিনের স্ত্রী রাফিয়া বেগম (৫০)। এছাড়া আরেক আহত নারীর নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
জানাগেছে, রোববার বিকেল ৩ টার দিকে জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রাম এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশা সড়কের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় পথচারীরা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে অটোরিকশা খাদে পড়ে নারীসহ আহত ৩

Update Time : ০৮:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭