১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই থানার অপহরণ মামলার আসামি জগন্নাথপুর গ্রেফতার
- Update Time : ০৮:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের দিরাই থানার অপহরণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জানাগেছে, ২০১২ সালে দিরাই থানার গচিয়া গ্রামের মৃত ইরফান আলীর মেয়ে জলিকা বেগম (৪০) অপহরণ হলেও এখন পর্যন্ত তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় জলিকা বেগমের বড় বোন রাহিমা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে দিরাই থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার পলাতক আসামি তাজুল ইসলামকে (২৩) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রাম থেকে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই আফছার আহমদ ও আবুল হোসেনের নেতৃত্বে থানা পুলিশ গ্রেফতার করেন। সে দিরাই থানার গচিয়া গ্রামের আবদুস সোবহানের ছেলে। তাঁকে রোববার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























