নবোদয় বন্ধুগ্রুপ আয়োজিত রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- Update Time : ১২:১৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
মিয়ানমারের বৌদ্ধ ও সেনা কর্তৃক মুসলমানদের উপর ইতিহাসের নিকৃষ্টতম বর্বর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে
সিলেটের গোলাপগঞ্জের ফতেপুর, রাজনগরের সর্বস্তরের মুসলিম জনতার সমর্থনে “নবোদয় বন্ধুগ্রুপ”এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আমীন মুহাম্মাদ এর পরিচালনায়, তেলাওয়াত ও বিপ্লবী সঙ্গীতের মাধ্যমে নবোদয় সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম’র সভাপতি ও “নবোদয় বন্ধুগ্রুপের আহবায়ক
এইচ.এম হারুনুর রাশীদ সূচনা বক্তব্যে পেশ করেন।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাও: জয়নাল আবেদীন, মাষ্টার সামছুদ্দীন সামছু, মাও: আখলিছুর রহমান, আব্দুর রকিব সুমন, মাও আশরাফুদ্দীন নোমান, ডা: লয়লুছুর রহমান, মো: খালেদ আহমেদ, মুহিবুর রহমান রাফে
প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,মিয়ানমারে গণহত্যার তীব্র নিন্দা প্রকাশ ও বিশ্ব বিবেকের কাছে অং সাং সুচি, বৌদ্ধ, সেনাবাহিনী সহ জালিমদের বিচার, ও গণহত্যা বন্ধের দাবী জানান এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান। নির্যাতিত বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি





























