আজ, , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ «» বিশ্বনাথে ৮ দলীয় উপজেলা লিঁয়াজো কমিটির প্রচার মিছিল-সভা অনুষ্ঠিত «» বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা «» সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল «» সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা «» শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীদের টানা ৩য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি «» জগন্নাথপুরে পু্লিশের অভিযানে গ্রেফতার ২ «» শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত «» খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান «» খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা





এনসিপির মনোনয়ন ফরমের দাম ১০ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচনে অংশ নিতে সারা দেশের মনোনয়নপ্রত্যাশীদের জন্য আবেদন ফরম উন্মুক্ত করা হয়েছে; যা ১০ হাজার টাকায় কেনা যাবে। রাজধানীর বাংলামোটরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তিনি বলেন, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়, অনলাইন (nomination.ncpbd.org) ও সারা দেশে দলের বিভাগীয় সম্পাদকদের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আবেদন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। কেউ চাইলে এর চেয়ে বেশি টাকা দিয়েও ফরম কিনতে পারবেন। তবে জুলাই আন্দোলনে আহত এবং দিনমজুররা ২ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম এবং ১০ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মাধ্যমেও ফরম সংগ্রহ করা যাবে। তিনি বলেন, ‘আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না। জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ প্রক্রিয়া চলবে। ১৫ নভেম্বরের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ