০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই পুলিশে যুক্ত হচ্ছেন ৪ হাজার এএসআই

  • Update Time : ০৩:৪৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নির্বাচনের আগেই পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে চার হাজার নতুন সদস্যকে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান বাহারুল আলম। বুধবার সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, লটারির মাধ্যমে সিভিল সার্ভিসের পোস্টিং কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব “এবার কেউ এতটুকু যদি এদিক-ওদিক কারো পক্ষে, কোনো দলের পক্ষে এতোটুকু যদি… এখন পর্যন্ত জানি সেই রকম নেই। যদি আমরা এ রকম বুঁঝি তাকে আমরা উইথড্র (প্রত্যাহার) করব। প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুয়ায়ী নির্বাচনের আগেই পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখতে পুলিশের নিয়োগ ও প্রশিক্ষণ কাজ চলছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনের আগেই পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে চার হাজার নতুন সদস্যকে যুক্ত করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নির্বাচনের আগেই পুলিশে যুক্ত হচ্ছেন ৪ হাজার এএসআই

Update Time : ০৩:৪৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫