০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

  • Update Time : ০২:৫০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে নেওয়া হয় তাকে। তথ্যটি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক গণমাধ্যমকে জানান, আহত নুরুল হক নুর ওসিসির এক নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না। এর আগে রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে আনা হয়। এদিকে নুরুল হক নুরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি অবরুদ্ধ হন। সরেজমিনে থাকা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে অবরুদ্ধ থাকবেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মারতে মারতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজী কমপ্লেক্সের সামনে নিয়ে যায়। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মেরে রক্তাক্ত করেছে। তারা কোনো কথাই শোনেনি। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

Update Time : ০২:৫০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫