১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ভিক্ষুকের’ বাসা থেকে ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার

  • Update Time : ০২:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ভিক্ষুক সেজে চুরির অভিযোগে তসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে চার ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার (২৫ আগস্ট) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত তসলিমা বেগমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। পুলিশ জানায়, নিজেকে ভিক্ষুক পরিচয় দিলেও কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন তাসলিমা। ভিক্ষুক সেজে চুরি করাই ছিল তার মূল পেশা। লোহাগাড়া পুলিশের সূত্র জানায়, গত বৃহস্পতিবার খাদিজাতুল কোবরা নামে এক প্রবাসীর স্ত্রী লোহাগাড়া থেকে কক্সবাজারে যাওয়ার জন্য বাস স্টেশনে অপেক্ষা করছিলেন। ওই সময় কয়েকজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে থাকেন। ভিক্ষুকদের কয়েকজন হঠাৎ নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু করে দেন। খাদিজাতুল বিষয়টির সমাধান করতে গেলে ভিক্ষুক তসলিমা কৌশলে খাদিজাতুলের কাধে থাকা ব্যাগের চেইন খুলে ২ ভরি ওজনের স্বর্ণ নিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। এ বিষয়ে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, থানায় মামলা হওয়ার পর অভিযানে নামে পুলিশ। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে ওই গ্রেফতার করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘ভিক্ষুকের’ বাসা থেকে ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার

Update Time : ০২:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫