০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশন

  • Update Time : ০৭:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক তরুণী তার স্বামীর বসত বাড়িতে অনশন করছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের হিড়িভিটা গ্রামের আলাল মিয়ার ছেলে মো. হানিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গিয়ে দেখা যায়, ওই বাড়ির সামনে তরুণী অবস্থান করছেন। এ খবর পেয়ে ওই তরুণীর শ্বশুর, শাশুড়ি ও তার পরিবারের লোকেরা ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। অনশনরত তরুণী একই উপজেলার ভিতর গাঁও গ্রামের বাসিন্দা। তরুণীর দাবি, পরিবারের সম্মতি না নিয়ে ৩ লাখ টাকা কাবিনে ইসলামি শরিয়াহ মতে ২০২৩ সালের ২৯ জুনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। পরে স্বামী-স্ত্রী ময়মনসিংহ শহরের সানকি পাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। প্রায় দুই বছর সংসার করার পর পরিবারের চাপ সহ্য করতে না পেরে স্ত্রীকে ফেলে রেখে চলে আসেন হানিফ। পরে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এদিকে উপায় না পেয়ে স্বামীর বাড়িতে গিয়ে অনশন করতে থাকেন ওই তরুণী। তিনি অভিযোগ করেন, হানিফের পরিবারের লোকেরা তাকে মারধর করে ঘরে তালা লাগিয়ে চলে গেছেন। এ বিষয়ে হানিফ মিয়া ও তার পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে গেলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। পূর্বধলা থানার ওসি মো. নুরে আলম জানান, এ ব্যাপারে কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশন

Update Time : ০৭:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫