বিশ্বনাথে ভিক্ষুকদের মধ্যে শফিক চৌধুরী অর্থ বিতরণ
- Update Time : ০৩:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার প্রায় শতাধিক ভিক্ষুকের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ওই নগদ অর্থ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক নিখিল পাল, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, আবদুল মতিন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দেব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুবলীগ নেতা আবদুল আজিজ সুমন, গিয়াস উদ্দিন, সঞ্চিত আচার্য্য, মনোহর হোসেন মুন্না, সুন্দর আলী রুহুল, লিটন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সিজিল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, শামীম আহমদ, মিয়াদ আহমদ, জাকির হোসেন প্রমুখ।



























