১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণীর প্রেমে সংসার ছাড়লেন চার সন্তানের জননী, অতঃপর…

  • Update Time : ০২:০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ২৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: চার সন্তানের জননী ও এক তরুণীর ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে এ প্রেমের পরিণতি ঘটেছে থানায়। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা থানায় এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চার সন্তানের এক জননীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর। ৯ দিন আগে শৈলকুপার গৃহবধূ তার চার সন্তান ও স্বামী-সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান গাইবান্ধার তরুণীর কাছে। সেখানে বেশ কয়েকদিন তারা একসঙ্গে কাটান। তবে বিষয়টি গোপন না থাকায় শৈলকুপার ওই নারীর পরিবারে উদ্বেগ বাড়তে থাকে। পরে তারা স্থানীয় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কৌঁশলে থানায় নিয়ে আসে। তখন থানায় হাজির হন দুই পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন ওই গৃহবধূ ও তরুণী। পুলিশের মধ্যস্থতায় আলোচনার পর দুজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, ‘ওই গৃহবধূর পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর আমরা প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান জানার পর তাদের থানায় এনে উভয় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’
এখানে ক্লিক করে শেয়ার করুণ

তরুণীর প্রেমে সংসার ছাড়লেন চার সন্তানের জননী, অতঃপর…

Update Time : ০২:০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫