সিলেটে যুব মজলিসের কর্মী সমাবেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ইসলামের কোন বিকল্প নেই- তাজুল ইসলাম হাসান
- Update Time : ১২:৫৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, ইসলামের সুমহান আদর্শের আলোকে দেশের অধিকার বঞ্চিত মুক্তিকামী জনতাকে সংগঠিত করে একটি অনিবার্য ইসলামী বিপ্লবের লক্ষ্যেই খেলাফত মজলিস নির্বাচনী ময়দানে কাজ করে যাচ্ছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার জন্য ইসলামের সুমহান আদর্শের পথে সবাইকে ফিরে আসতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামের কোন বিকল্প নেই। ইসলামী যুব মজলিস সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট-১ (মহানগর-সদর) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের দেওয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮ টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ সিলেট বাফেট হাউজে ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর “কর্মী সমাবেশ” অনুষ্ঠিত হয়। মহানগর ইসলামী যুব মজলিসের সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইন কামিলের পারিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর ইসলামী যুব মজলিসের সহসভাপতি আ.ন.ম ইয়াহিয়া, মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী, শ্রমিক মজলিস সিলেট জেলার সহসভাপতি মুহাম্মদ আবুল কাশেম। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বায়তুলমাল সম্পাদক লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমদ সোহান, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সামাদ আল আযাদ, হোসাইন আল মাহদি, মঞ্জুর আহমদ আদিব, শাহেদ আহমদ, শেখ রাফে প্রমূখ।



























