জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা
- Update Time : ০২:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে :
১। মসজিদ-মাদ্রাসাসহ সব প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা।
২। শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, আহতদের খোঁজখবর নেওয়া ও সম্ভাব্য সহযোগিতা করা।
৩। ফ্যাসিবাদী খুনিদের দ্রুত বিচার নিশ্চিত ও কাঙ্ক্ষিত সংস্কারপূর্বক দ্রুত জুলাই সনদ ঘোষণা ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সারা দেশে গণজমায়েত, আলোচনা সভা, গণসংযোগ, মতবিনিময় ও মিছিলের আয়োজন করা।
৪। শিশু-কিশোর-ছাত্র সমাবেশ করা। ২৪’র জুলাই অভ্যুত্থান নিয়ে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, আন্দোলনের ভিডিও প্রদর্শণী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
৫। ১৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাৎ দিবসে দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠান।
৬। বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি পালন করা।
৭। পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন প্রকাশ ও দেয়াল লিখন করা।
৮। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন দিবসে রাজধানী ঢাকাসহ সারা দেশে গণ সমাবেশ/ আলোচনা সভা/ র্যালির আয়োজন করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হলো। এসব কর্মসূচি ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদবিরোধী চেতনাকে জাগ্রত রাখবে।
এক প্রশ্নের জবাবে আহমদ আবদুল কাদের বলেন, জুলাই মাসের মধ্যেই বড়জোড় ৫ আগস্টের মধ্যে দলগুলোর মধ্যে ঐকমত্য হবে। এর পরই জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা বিশ্বাস করি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা চাই। তবে সেটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হবে এটি প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু প্রমুখ।





























