১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০ হাজার টাকা করে পাবেন শিক্ষার্থীরা, যেভাবে মিলবে এই টাকা

  • Update Time : ০৫:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ২০২৪-২৫ অর্থবছরে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের এক হাজার ২৭৪ জন শিক্ষার্থী বিশেষ অনুদানের জন্য মনোনীত হয়েছেন। তারা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন। বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীর এ তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

কোন স্তরের শিক্ষার্থী কত টাকা পাবেন :বিশেষ অনুদানের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির দুই হাজার ৪৫০ জন শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণির এক হাজার ৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির এক হাজার ৪২৮ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া দেশের সরকারি-বেসরকারি ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ অনুদান হিসেবে এক লাখ করে টাকা দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

যেভাবে টাকা পাবেন :

এই অর্থ সহায়তা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এতে কোনো প্রকার দাপ্তরিক জটিলতা ছাড়াই শিক্ষার্থীরা সহজে তাদের অনুদান গ্রহণ করতে পারবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১০ হাজার টাকা করে পাবেন শিক্ষার্থীরা, যেভাবে মিলবে এই টাকা

Update Time : ০৫:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫