০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- Update Time : ০২:২৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বুধবার (১৮ জুন) রাত ১১টা ১৭ মিনিটে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। প্রসঙ্গত, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং ৬ মে ঢাকায় ফিরেছেন। এর আগে, তিনি সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।





























