০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসির ফলের সম্ভাব্য তারিখ ঘোষণা
- Update Time : ০৮:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এসএসসি ও সমমানের ফল পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। সম্প্রতি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। গত ১৩ মে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে। ফলের অপেক্ষায় রয়েছেন ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সবার আগ্রহের কেন্দ্রে কবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে?




























