০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গান গাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

  • Update Time : ০৩:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: গলা ছেড়ে গান গাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনিস (৪৫) নামে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিস উপজেলার নওপাড়া ইউনিয়নে দনাচাপুর গ্রামের মৃত চান মিয়া ফকিরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ জুন) রাতে নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে গান গাওয়াকে কেন্দ্র করে মারামারি ও নিহতের ঘটনা ঘটে বলে জানা যায়। আরো জানা গেছে, সাইদুর রহমান বনাম সিদ্দিকুর রহমানদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে পুরোনো শত্রুতা ছিল। ঘটনার দিন সন্ধ্যায় সাইদুর রহমানের ছোট ভাই আনিস প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে গলা ছেড়ে গান গেয়ে যাচ্ছিলেন। এতে প্রথমে কথা কাটাকাটি, পরে দুই পক্ষের সংঘর্ষে আনিস গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সারোয়ার জাহান কাওছারের সঙ্গে কথা হলে তিনি বলেন, শুনেছি গান গাওয়াকে কেন্দ্র করে মারামারি ও নিহতের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও গিয়েছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম উপজেলার দনাচাপুর গ্রামের আনিস নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গান গাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Update Time : ০৩:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫