১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে ট্রাক’চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : ০৫:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) রাত ১১টার দিকে উপজেলার মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ছামির উদ্দিনের ছেলে ইজাজুল মিয়া (২২) ও একই উপজেলার পিটুয়া গ্রামের মজু মিয়ার ছেলে ইমন মিয়া (২৬)। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘মোটরসাইকেল আরোহী ইজাজুল ও ইমন ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় পৌঁছে একটি ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ইমন ঘটনাস্থলেই মারা যান এবং ইজাজুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান- দুর্ঘটনার পর এলাকার ক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার পর যান চলাচল স্বাভাবিক করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে ট্রাক’চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৫:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫