অবশেষে উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসলেন সাইফুল্লাহ
- Update Time : ০৮:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: অবশেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন চেয়ারম্যানের চেয়ারে বসেছেন। তিনি আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারে বসেন। দীর্ঘ ২২ মাস পর উপজেলা চেয়ারম্যান পদে নিজের চেয়ারে বসেন সাইফুল্লাহ আল হোসাইন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এবং হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রীট পিটিশন নাম্বার ১২০৩৩/২০১৬ এর নির্দেশনার পরিপ্রেক্ষিতে উনার সকল আইনি জটিলতা দূর হয়।
চেয়ারম্যানের চেয়ারে বসে সাইফুল্লাহ আল হোসাইন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তিনি বলেন, দীর্ঘ ২২ মাস পর উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করলাম। ফেঞ্চুগঞ্জবাসী জানেন আমি একটা ষড়যন্ত্রের স্বীকার ছিলাম। তিনি অতিথের মতো ফেঞ্চুগঞ্জের সর্ব মহলের সবার কাছে সাহায্য সহযোগীতা চেয়েছেন।
এর আগে ২০১৬ সালের ১০এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
২০০৯ সালের ২২ জানুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সাইফুল্লা আল হোসাইন।



























