১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের অভিযানে শিবিরের ৯ নেতা আটক

  • Update Time : ০৬:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগ নেতা শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর হামলার ঘটনায় ৯ শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

রবিবার দিনগত রাতে সিলেট শহরতলির শ্যামলি আবাসিক এলাকার বিভিন্ন মেসে অভিযান চালিয়ে তাদের আটক করে মেট্রোপলিটন পুলিশ।

এর আগে দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলার ঘটনায় কোতয়ালি থানায় (মামলা নং-১৩(০৮)১৭) দায়ের করা হয়।

এ মামলায় ঐ ৯ শিবির নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি’র কোতয়ালি থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন। তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে সিলেট সরকারী কলেজ শিবিরের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথের মাহতাবপুর এলাকার করম আলীর ছেলে ফয়সল আহমদ (২৮), একই কলেজের শিবিরের সাথী ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার নতুনপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৪), গোয়াইনঘাট উপজেলার দমদমা গ্রামের কবির মিয়ার ছেলে সেলিম উদ্দিন (২২)।

সোবহানীঘাটে ছাত্রলীগ দুই ছাত্রলীগ কর্মীকে কোপানোর ঘটনায় সম্পৃক্ততা মর্মে বিভিন্ন তথ্য প্রদান করেছে। তাছাড়া আটকের সময় তাদের কাছ থেকে শিবিরের রিপোর্ট বই, সিলেবাস ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত অধ্যাপক গোলাম আযমের লেখা বই পাওয়া গেছে।

গ্রেফতারকৃত শিবিরের অন্যান্য নেতারা হচ্ছেন, কানাইঘাটের চড়িপাড়া গ্রামের অজই মিয়ার ছেলে রেজাউল করিম (২২), ছাতক উপজেলার আনুজানি গ্রামের মতিউর রহমানের ছেলে এমদাদ হোসেন (২১), গোয়াইনঘাটের বহর গ্রামের মবশ্বির আলীর ছেলে কামিল আহমদ সোহেল (২০), বিয়ানীবাজারের মাতুরা গ্রামের তারেক আহমদ (২২), নগরীর বনকলাপাড়ার নতুন মসজিদ কোয়ার্টারের বাসিন্দা আব্দুল্লাহ (২৩), একই এলাকার নুরানী ৮২/১৪ বাসার বাসিন্দা সফি উদ্দিন (২৩)।
এদিকে, সোমবার বিকাল ৩ টায় গ্রেফতারকৃত শিবির নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে সিলেট কোতোয়ালি থানা পুলিশ।
সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের জানানো হয়- গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সোবাহানীঘাটে দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলার সাথে সম্পৃক্ত বলে তথ্য প্রদান করেছে। তাদেরকে আরোও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিকে নগরীর সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সামনে মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী ও সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) এবং জালালাবাদ কলেজের ছাত্র উপশহরের জালাল উদ্দিনের ছেলে ছাত্রলীগকর্মী আবুল কালাম আসিফকে (১৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃক্তরা। গুরুতর আহত শাহীনকে সোমবার রাতেই ঢাকায় প্রেরণ করা হয়। এ হামলার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে শিবিরকে দায়ি করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে পুলিশের অভিযানে শিবিরের ৯ নেতা আটক

Update Time : ০৬:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ আগস্ট ২০১৭