সিলেট-৫ আসনে মাওঃ হুছামুদ্দীন চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন
- Update Time : ০২:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর প্রতীক কেটলি মার্কার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ২টায় জকিগঞ্জ পৌর শহরের স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল চত্তরে কেটলি মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন কেটলি মার্কার প্রতিনিধি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কুতবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহিদ আহমদ কামালী, ফুলতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা রায়হান আহমদ চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ তাপাদার, পৌর আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, পৌর কাউন্সিলর রুহুল আমিন রিপন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আলী হোসেন।
উপস্থিত ছিলেন- ব্যবসায়ী মো. আব্দুল মুকিত, নজমুল ইসলাম মুকুল, সাংবাদিক ও শিক্ষক মো. ফদ্বলুর রহমান, ব্যবসায়ী মুজাম্মিল আলী সুয়েব আহমদ চৌধুরী কুটই, হাবিবুর রহমান, হারুনুর রশীদ, মিলু মিয়া, আব্দুর রউফ শিবলু, ফয়সল আহমদ, মুনির হুসেনসহ, পৌর ও উপজেলা আল ইসলাহ, তালামীয নেতৃবৃন্দ ও কেটলি মার্কার সমর্থকগণ।



















