০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা ঈমানের দাবী- শাহ মমশাদ আহমদ

  • Update Time : ১০:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেট এর মুহাদ্দিস, লেখক- কলামিস্ট মাওলানা শাহ মমশাদ আহমদ বলেছেন, মানুষ ও পশুর মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে,পশু একে অন্যের সাহায্যে করেনা, মানুষ মানুষের সাহায্য করে।এটাই মানবতা। শীতার্ত বিপন্ন মানুষের সাহায্যে এগিয়ে আসা ঈমান ও মানবতার দাবি। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের জন্য অভিশাপ নয়,তাদের কাজে লাগাতে পারলে এরা হবে জনশক্তি।এদের সাহায্যের মাধ্যমে পাওয়া যায় আল্লাহর রহমত ও বরকত।
তিনি আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সিলেট নগরীর গোয়াবাড়ি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহায়তায় আন-নজির ফাউন্ডেশনের উদ্যেগে শীতার্ত প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জনাব আতাউল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, দারুর রাশাদ ইন্সটিটিউট এর পরিচালক, মাওলানা সাদিকুর রহমান। মাওলানা শাহ মমশাদ আহমদ প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। এবং এদের মধ্যে কম্বল বিতরণ করায় আন-নজির ফাউন্ডেশনের পরিচালক, প্রবাসী তরুণ আলেম মাওলানা আব্দুল কাদির মাহদিকে আন্তরিক মুবারক জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা ঈমানের দাবী- শাহ মমশাদ আহমদ

Update Time : ১০:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩