নিখোঁজের চারদিন পর অজ্ঞান অবস্থায় পাওয়া গেল ব্যবসায়ীকে
- Update Time : ০২:২৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ব্যাবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ মো: কুতুব উদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে চারদিন পর অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে হবিগঞ্জের মাধবপুরে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয় চা শ্রমিকদের থেকে তথ্য পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল সুরমা চা বাগানের আমতলী এলাকার একটি পাহাড়ের উপর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড়ধলিয়া গ্রামের মো: আব্দুল হাই এর পুত্র। উল্লেখ্য গত ৫ ডিসেম্বর রাতে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার সময় কুতুব উদ্দিন নিখোঁজ হন। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুস্থ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।



















