০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০৯:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এএসআই হাসান আলীর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া গ্রামের জমসেদ আলীর ছেলে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দরছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আজ বুধবার (২২ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



















