হরতাল অবরোধ দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব নয়- মন্ত্রী এমএ মান্নান
- Update Time : ১০:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন, জামায়াত-বিএনপি দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। হরতাল অবরোধ দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে। এসময় মন্ত্রী এমএ মান্নান বলেন, ২০০৯ সালে নৌকা প্রতিক নিয়ে আসার পর জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ বিশ্বাস করে আমাকে নির্বাচিত করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। সকল লোভ লালসার উর্দ্বে থেকে আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছি। তিনি বলেন আমি কাজে কোন কার্পন্য করিনি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় সমানভাবে কাজ করেছি। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর শহরের ছিক্কা এলাকার কৃতি সন্তান সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মাহতাব উল হাসান সমুজের উদ্যোগে আয়োজিত তফসীল ঘোষনার পর প্রথম শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য হাজি আনহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জননেতা সিদ্দিক আহমদ, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আব্দুল করিম। সমাবেশে জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মাহতাব উল হাসান সমুজ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আকমল খান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক শফিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েখ আহমদ, শিক্ষিকা ফাহিমা বেগম।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল হোসাইন, গীতা পাঠ করেন সকাল রায় গল্প। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরেজ আলী, সাবেক দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কল্যান কান্তি রায সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমরান আলী, সহ-সভাপতি আব্দুল খালিক, সদস্য মো: নেছাওর মিয়া, মো: জালাল মিয়া, আবুল কালাম আখন, মোছা: মাহমুদা বেগম, মোছাঃ সুমী বেগম, সদস্য সচিব প্রধান শিক্ষক রূপক কান্তি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



















