০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিএনপির এক নেতা গ্রেফতার
- Update Time : ০৯:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বিএনপির নেতা জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের আব্দুস ছুবানের ছেলে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন (৩৫)। নাশকতা মামলায় গ্রেফতারকৃত পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিনকে আজ বুধবার (১৫ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



















