০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে আদালতের পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের মৃত রিয়াছ উল্লাহর ছেলে জিআর নং-৫৩/২০২৩ (জগন্নাথপুর) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ খলিল মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক আসামী খলিল মিয়াকে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















