জগন্নাথপুরে পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
- Update Time : ০৬:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের যৌথ সাক্ষরে সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ৯নং পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ৩৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়। পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি গোলাম দস্তগীর জনি, সহ-সভাপতি জুবেল আহমদ, সৈয়দ নোমান আহমদ, সজিব মিয়া, মাহিদুল ইসলাম সানি, শাহিনুল আলম সজল, আবিদুল ইসলাম, ওয়াহিদ মিয়া, সৈয়দ ইমরান আহমদ, নাইম আহমদ, সাধারন সম্পাদক নাদিম আহমদ রনি, যুগ্ম-সাধারন সম্পাদক রাজবীর আহমদ, তাহমিদ হাসান, শুভ রায়, রবিউল ইসলাম রবি, সুফিয়ান আহমদ, আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মুন্না আহমদ, কিষান চক্রবর্তী, রাকিব হোসেন, নাইম আহমদ, জুনেদ আহমদ, সানাউর রহমান ছানা, আকিল হোসেন, আলশাহী আহমদ, ইমন কামালী, জিহাদ আহমদ, এস.আই সেজু, আরিয়ান শিবলু, সুজন দাশ, সজিব দে, জয়নাল খান, ইমামুল ইসলাম।



















