০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- আজিজুস সামাদ ডন

  • Update Time : ০১:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরের ভবানীপুর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য এবং জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল শেষে ভবানীপুর থেকে এক শান্তি মিছিল বের হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জগন্নাথপুর বাজারে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য ও সুনামগঞ্জ ৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ উন্নয়নশীল রাস্ট্রে পরিণত হয়েছে। বিএনপি-জামায়াত এই উন্নয়নমুখী সরকারকে হঠানোর জন্য দেশে হরতাল ও অবরোধের নামে নৈরাজ্যে সৃষ্টি করছে। তিনি বলেন দেশের মানুষকে সাথে নিয়ে ঐ সমস্ত অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি দলীয় সকল ভেদাভেদ ভূলে নেত্রীর নির্দেশ পালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ ডনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট শুকুর আলী, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বীরেন্দ্র,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, জয়কলস  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক আহমেদ, সুনামগঞ্জ জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট বোরহান উদ্দিন দোলন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মজিদ, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এম মোতাহির আলী প্রমূখ। এসময় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিকার লোকজন উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- আজিজুস সামাদ ডন

Update Time : ০১:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩