০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ছাত্র মজলিস বিমানবন্দর থানা পুর্নগঠন
- Update Time : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর বিমানবন্দর থানার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুর্নগঠন করেন সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান। সমাবেশে ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মীর মাসরুর আবীদ, সেক্রেটারি ইশমাম আহমদ, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক আবুল হোসাইন, ক্যাম্পাস ও প্রচার সম্পাদক তানজিম চৌধুরী। নব-নির্বাচিত সভাপতি মীর মাসরুর আবীদ এর সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি-ইশমাম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিস ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি



















